২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মুক্তি পেলেন ৩৭৪ সাজাপ্রাপ্ত আসামি

ঈদুল ফিতর উপলক্ষে ৩৭৪ জন সাজাপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয়েছে। কারাগারের উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে ৩৭৪ জন সাজাপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয়েছে। কারাগারের উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানান। তিনি বলেন, "লঘুদণ্ডে দণ্ডিত এবং নির্ধারিত সাজার অর্ধেক শেষ হয়েছে এমন ৩৭৪ জন আসামিকে ঈদ উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছে। রোববার কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পান তারা।" সামছুল হায়দার ছিদ্দিকী জানান, মুক্তিপ্রাপ্ত আসামিদের মধ্যে প্রায় ২০ জন মহিলা রয়েছে। খুন, ধর্ষণ, অগ্নি সংযোগ, বড় ধরনের ডাকাতি, বিস্ফোরক ও এসিড সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন এবং অস্ত্র আইনে দণ্ডিত আসামিদের সাধারণ ক্ষমার জন্য বিবেচনা করা হয়নি। প্রতি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি আসামিদের মুক্তি দেওয়ার সুপারিশ করে থাকে। সাধারণত প্রতি বছর দুই ঈদ, স্বাধীনতা ও বিজয় দিবসে সাধারণ ক্ষমার মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামিদের কিছু সাজা ভোগের পর মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/জেকে/২২১৯ঘ.