২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও জবাই

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী নুর শামিম পেয়ারকে (৪০) গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় আতইকুলা থানার চত্রার বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

পাবনা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী নুর শামিম পেয়ারকে (৪০) গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় আতইকুলা থানার চত্রার বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোলাম ফারুক জানান, গত ২৩ সেপ্টেম্বর নুর শামিম পেয়ারাকে তার বাড়ি থেকে অপহরণ করে একদল সন্ত্রাসী। এ ব্যাপারে ২৫ সেপ্টেম্বর তার ভাই মোজ্জাম্মেল হক থানায় একটি অপহরণ মামলা করেন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে চরমপন্থীরা জড়িত থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৮ ঘ.