ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম দিন ঢাকার আমেরিকান দূতাবাস, কনসুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।
সোমবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ অক্টোবর, বুধবার, অথবা ২ অক্টোবর, বৃহস্পতিবার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/১৭৩০ঘ.
bdnews24