২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এবার দুর্গাপূজা হবে ১৩৬৪ মণ্ডপে

মহানগরীসহ চট্টগ্রাম জেলায় এবার ১ হাজার ৩৬৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরীসহ চট্টগ্রাম জেলায় এবার ১ হাজার ৩৬৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। মহানগরীতে ২০০টি, চট্টগ্রাম উত্তর জেলায় ৫৭৬টি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলায় ৫৮৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হবে। চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ দে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রশাসনসহ সব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে পরিষদ বলেছে, মহানগরীতে পাঁচটিসহ জেলায় বেশ কয়েকটি পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। পরিষদের সভাপতি রাখাল দাশগুপ্ত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধন ধর, মৃদুল দে প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচবি/২১৩৩ ঘ.