২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

কুমিল্লা সদর দক্ষিণ থানার কালির বাজার এলাকায় একজন মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা সদর দক্ষিণ থানার কালির বাজার এলাকায় একজন মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নুরুল ইসলাম ওই এলাকার ফুলতলী গ্রামের মৃত আলী আশরাফের ছেলে। পুলিশ জানায়, নুরুল ইসলাম চোরাকারবারের সঙ্গে জাডিত ছিলেন। দুমাস আগে তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন। তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় ২টি মামলা রয়েছে। চোরাকারবারে বিরোধের জের ধরে তিনি খুন হতে পারেন বলে পুলিশ ধারণা করছে। খুনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কালির বাজার এলাকার রক্সি ব্রিকস এর সামনে রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা নূরুল ইসলামকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নুরুল ইসলামের ভাগ্নে থানায় একটি মামলা করেছেন। তিনি জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে কামরুল হাসান খন্দকার, মোহন মিয়া ও শরীফ হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫১ ঘ.