২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মন্দিরে প্রতিমা ভাংচুর

গোপালগঞ্জ শহরের সাহাপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর হয়েছে। শনিবার সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর অবস্থায় দেখতে পান। শুক্রবার রাতে বৃষ্টির সময় দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে বলে তারা বলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 09:08 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ শহরের সাহাপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর হয়েছে। শনিবার সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর অবস্থায় দেখতে পান। শুক্রবার রাতে বৃষ্টির সময় দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে বলে তারা বলছেন। সাহাপাড়ার ভজন সাহা সাংবাদিকদের বলেন, "শনিবার সকালে মন্দিরে গিয়ে দেখি গণেশ, কার্ত্তিক, স্বরসতীর হাঁস, মহিষাশুর ও সাপের মূর্তিগুলো ভাঙা।" আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মূর্তিগুলো তৈরি করা হয়। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে দুর্গাপূজা। ভজন সাহা বলেন, "শুক্রবার রাতে ব্যাপক বৃষ্টি হয়। ওই সময় সুযোগ বুঝে দুর্বৃত্তরা মূর্তিগুলো ভাংচুর করে বলে আমরা ধারণা করছি।" খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই মন্দিরের নিরাপত্তায় পুলিশ মোতায়েনও করা হয়েছে। সাহাপাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা টুটুল বলেন, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পূজা মণ্ডপের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ করেছেন। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার প্রবীর কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া ওই মন্দিরসহ সব পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করা হয়েছে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয় স