চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মধ্য সরল গ্রাম থেকে র্যাব সদস্যরা ১০টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি থ্রি নট থ্রিসহ দুটি রাইফেল, একটি রিভলবার।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করে।
র্যাব-৭ এর সহকারি পরিচালক সরোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য সরল গ্রামের বেড়িবাধের উপর মনির হোসেন নামে এক ব্যক্তির পরিত্যক্ত দোকানে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা এ অভিযান চালায়।
তিনি জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি রিভলবার, একটি থ্রি নট থ্রিসহ দুটি রাইফেল, পাঁচটি এক নলা বন্দুক, একটি পাইপগান ও একটি এলজি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএইচবি/২২০৮ ঘ.
bdnews24