চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লালখান বাজার এলাকার বাঘঘোনা মোড়ে শুক্রবার মাইক্রোবাসের চাপায় একটি দেড় বছরের শিশু নিহত ও তিনজন আহত হয়েছে।
নিহত শিশুর নাম রিমা। বাবার নাম আলমগীর হোসেন।
আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খুলশি থানার উপপরিদর্শক ফজলে হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্র্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফুটপাতের ওপর ইফতারের দোকানে উঠে যায়। এতে সেখানে দাঁড়ানো রিমা গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
উপপরিদর্শক ফজলে হাসান জানান, মাইক্রোবাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২০৪১ ঘ.
bdnews24