২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববারের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি

চট্টগ্রামের তৈরী পোশাক কারাখানার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস আগামী রোববারের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 09:42 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের তৈরী পোশাক কারাখানার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস আগামী রোববারের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনটির চট্টগ্রাম শাখা শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, "রোববারের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করে শ্রমিকদের ঈদ উৎসবে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হলে ঈদের পরে আন্দোলন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।" তবে কত শতাংশ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়নি, সে তথ্য জানাতে পারেননি শ্রমিক নেতারা। লিখিত বক্তব্যে সংগঠনের চান্দগাঁও থানা কমিটির সভাপতি এমদাদুল হক অভিযোগ করেন, "বিজিএমইএ দেশের ৯৫ ভাগ পোশাক কারখানায় সরকার নির্ধারিত মজুরির চেয়ে বেশি বেতন-ভাতা দেয়া হচ্ছে বলে দাবি করলেও বাস্তবে তা হচ্ছে না।" তিনি বলেন, "বন্দরনগরীতে কমপক্ষে ৬০ শতাংশ কারখানায় নির্ধারিত মজুরি দেওয়া হয় না। গুটিকয়েক প্রতিষ্ঠানই কেবল ভালো বেতন-ভাতা দেয়।" সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ফয়েজ আহাম্মদ, জেলা কমিটির সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সংগঠনের নেতা মাইনউদ্দিন, নিলুফার ইয়াসমিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫৩৩ ঘ.