২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-কন্যা হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত। নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ মুহম্মদ লুৎফুর রহমান বুধবার আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

নীলফামারী, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত। নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ মুহম্মদ লুৎফুর রহমান বুধবার আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মনিরুজ্জামান ওরফে জবান আলী (৫০)। তার বাড়ি ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ পাবনাপাড়ায়। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৭ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী হাজেরা বেগম, মেয়ে জবা খাতুন ও শোভা খাতুনকে ধারালো ছোরা দিয়ে জবাই করেন জবান আলী। পরদিন নিজেই বাদি হয়ে প্রতিপক্ষের ছয় জনকে আসামি করে মামলা করেন জবান আলী। পরে পুলিশি তদন্তে প্রকাশ হয়, বাদি নিজেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০০৫ সালে ৩১ মে তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) এসএম বোরহান উদ্দীন বাদি হয়ে জবান আলীকে আসামি করে নতুন করে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮২৩ ঘ.