২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদকে বহিষ্কার, কমিটি বাতিল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক মসিদুল হক মাসুদসহ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলের জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ হারুনুর রশিদ হারুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চাঁপানবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক মসিদুল হক মাসুদসহ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলের জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ হারুনুর রশিদ হারুন। তিনি জানান, সোমবার সন্ধ্যায় শহরের পাঠানপাড়ায় তার বাসায় অনুষ্ঠিত সভা ও ইফতার মাহফিলে তাদের বহিষ্কার করা হয়। একইসঙ্গে পৌর বিএনপির কমিটি ভেঙে দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে। এর বিরোধিতা করে মসিদুল হক মাসুদ বলেছেন, তাকে বহিষ্কার কিংবা পৌর কমিটি ভেঙে দেওয়ার এক্তিয়ার হারুনুর রশিদের নেই। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌর বিএনপির সাধারণ সম্পাদক মসিদুল হক মাসুদসহ কয়েকজনকে দল বিরোধী তৎপরতা, এলডিপি ও সরকারের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। পৌর কমিটি ভেঙে দিয়ে নতুন আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে।" তিনি জানান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। হারুনুর রশিদ দাবি করেন, ওই সভা ও ইফতার মাহফিলে পৌরসভার ১৫টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেছেন পৌর বিএনপির সভাপতি এমদাদ। মাসুদ ছাড়া পৌর বিএনপির অপর বহি