ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরিণাকুণ্ডু উপজেলার তেলটুপি গ্রামে সোমবার রাতে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে ফজর আলী (৪৭) নামে এক 'চরমপন্থী' নিহত হয়েছেন।
তেলটুপি গ্রামের আকবর আলীর ছেলে ফজর আলী 'চরমপন্থী সংগঠন' গণবাহিনীর সদস্য ছিল দাবি করেছেন জেলার পুলিশ প্রধান জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক হাওলাদার বলেন, সোমবার বিকেলে পুলিশ ফজর আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে থাকা লুকানো অস্ত্রের সন্ধান দেয়। রাতে ঐ অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ তাকে সঙ্গে নিয়ে বের হয়। রাত আড়াইটায় তেলটুপি গ্রামের একটি ইট ভাটার পাশে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
তিনি জানান, উভয় পক্ষের মধ্যে ১৫-২০ মিনিট বন্দুকযুদ্ধ চলে। এক সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় ফজর আলীকে উদ্ধার করা হয়। হরিণাকুণ্ডু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানান আব্দুল খালেক।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, "ফজর আলীর বিরুদ্ধে ৪টি হত্যা, একটি ডাকাতিসহ ৮টি মামলা আছে। স
bdnews24