২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের কথা কানে তুললেন না রাজনীতিকরা

হরতাল, ধর্মঘট বা সহিংসতা বন্ধে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কাছ থেকে কোনো প্রতিশ্রুতি আদায় করতে পারলেন না দেশের ব্যবসায়ী সম্প্রদায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল, ধর্মঘট বা সহিংসতা বন্ধে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কাছ থেকে কোনো প্রতিশ্রুতি আদায় করতে পারলেন না দেশের ব্যবসায়ী সম্প্রদায়। ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি আনিসুল হক রোববার রাজধানীতে এক ইফতার পার্টিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে হরতাল ও ধর্মঘট বন্ধের প্রতিশ্র"তি চাইলেও রাজনীতিবিদরা সুস্পষ্ট প্রতিশ্র"তি দেওয়া এড়িয়ে যান। হোটেল শেরাটনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের র্শীষ নেতাদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে এক লিখিত বক্তব্যে আনিসুল হক দলদুটির নীতিনির্ধারকদের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান। এফবিসিসিআই সভাপতি বলেন, "অতীতের লাগাতার ধর্মঘট, হরতাল আর সংঘাত এখনো দুঃসহ স্মৃতি হয়ে আছে। আমরা (ব্যবসায়ীরা) অর্থনীতির চালিকাশক্তি। আমরা কারো অঙ্গনে অযাচিতভাবে প্রবেশ করতে চাই না। আবার, অনাকাঙ্খিতভাবে ক্ষতিগ্রস্ত হতেও রাজি নই।" তিনি বলেন, "পরিবর্তনের রাজনীতি যদি শুরু করতে হয়, এখনই সময়। দেশের বৃহত্তর স্বার্থে পরস্পরের ঐতিহাসিক ক্ষতগুলোকে আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে , স্ট্র্যাটেজির (কৌশলের) মাধ্যমে সমাধান করুন; নইলে শান্তির প্রত্যাশা সবসময়ই অনিশ্চয়তায় দুলবে।" রাজনীতিবিদদের 'চার্টার' (সনদ) প্রকাশের আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, "আপনারা চার্টার প্রকাশ করুন। ব্যবসায়ীরাও তাদের চার্টার প্রকাশ করবে।" অনুষ্ঠান শেষে ব্যবসায়ীদের এসব আহ্বান প্রসঙ্গে সাংবাদিকরা বিএনপির অবস্থান জানতে চাইলে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "আমি কানে কম শুনি। আমি কোনো প্রস্তাব শুনতে পাই নাই। লিখিত প্রস্তাব পেলেই আমাদের অবস্থান জানাবো।" অন্যদিকে, আওয়ামী লীগ 'চার্টার' প্রকাশ করবে কিনা জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, "চার্টার প্রকাশ করার তো কিছু নেই। আমরা দলের 'ইশতেহার' প্রকাশ করবো। অন্য দলগুলো তাদের ইশতেহার প্রকাশ করবে। ভোটারদের যে দলের ইশতেহার পছন্দ হবে তাদের ভোট দেবে।" এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সমঝোতার আহ্বানের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, "আমাদের একটা নীতি আছে। অন্য দলগুলোরও নিজেদের নীতি রয়েছে। এভাবে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হতে পারে না। সমঝোতা বা ঐক্য হতে পারে সংসদে।" আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আর হরতাল না দেওয়ার ঘোষণা থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমরা তো বলেই দিয়েছি - আমরা ক্ষমতায় গেলে এই সরকারের সংস্কার কর্মসূচি অব্যাহত রাখবো।" অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। আনিসুল হক ছাড়া শুধু তিনিই আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখেন। স