ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ও খুলনায় শুক্রবার সকালে এক গৃহবধূ ও অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের ডোবা থেকে শুক্রবার সকালে মিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
যৌতুকের দাবি মেটাতে না পারায় স্বামী খোকন শেখ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন মিনার বাবা রুহুল আমিন হাওলাদার।
ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, ৫/৬ বছর আগে খোকন শেখের সঙ্গে মিনার বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর থেকে খোকন যৌতুক চেয়ে আসছিল। এ জন্য খোকন প্রায়ই মিনাকে মারধর করত।
তিনি বলেন, "বেশ কয়েকবার খোকনকে টাকা দেওয়া হয়। সর্বশেষ গত মঙ্গলবার সকালে টাকা নেওয়ার জন্য খোকন জোর করে মিনাকে আমার কাছে পাঠায়। আমি টাকা না দিতে পারায় মিনা আবার স্বামীর বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পর খোকন ক্ষিপ্ত হয়ে মিনাকে গলা টিপে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়।"
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বলেন, "খোকন শেখকে আসামি করে মিনার বাবা একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে খোকন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে মিনার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী জানান, মিনার ছোট দুটি মেয়ে রয়েছে। স্বামী বেকার থাকায় মিনা মানুষের বাসায় কাজ করে সংসার চালাত।
খুলনা প্রতিনিধি জানান, নগরীর খুলনা জিলা স্কুলের সামনের একটি নর্দমা থেকে শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, "সকাল সাড়ে ৮টার দিকে জিলা স্কুলের সামনের নর্দমায় প্ল
bdnews24