২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'চরমপন্থী' খুন

পাবনার চাটমোহর উপজেলার বনগ্রামে বৃহস্পতিবার রাতে এক 'চরমপন্থীকে' খুন করেছে সন্ত্রাসীরা। নিষিদ্ধ সংগঠনের অন্তর্কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 08:42 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

পাবনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহর উপজেলার বনগ্রামে বৃহস্পতিবার রাতে এক 'চরমপন্থীকে' খুন করেছে সন্ত্রাসীরা। নিষিদ্ধ সংগঠনের অন্তর্কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। নিহতের নাম আরমান আলী (৪০)। তার বাড়ি বনগ্রামেই। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) জেলা কমান্ডার বলে পুলিশ জানিয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক দল সন্ত্রাসী বৃহস্পতিবার রাতে বনগ্রাম বাজারের একটি দোকান থেকে আরমান আলীকে ধরে নিয়ে যায়। শুক্রবার সকালে বাজারের কাছে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়।" ময়না তদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা করা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি। ওসি রাজ্জাক বলেন, "চরমপন্থীদের অন্তর্কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।" আরমান আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৩৫ ঘ.