২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়ার দাবিতে গাজীপুরে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের চক্রবর্তী এলাকায় মঙ্গলবার দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের চক্রবর্তী এলাকায় মঙ্গলবার দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ দুটি ঘটনার সত্যতা স্বীকারে করে জানান, তিনি সর্বশেষ খবর পেয়েছেন দুটি কারখানায় বকেয়া পরিশোধের প্রক্রিয়া চলছে। তিনি জানান, ইউনিক গার্মেন্টসের শ্রমিকরা বেতনের দাবিতে সকালে কর্মকর্তাদের ভেতরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। সোমবার বকেয়া পরিশোধের প্রতিশ্র"তি দিয়েও কর্তৃপক্ষ দেননি। মঙ্গলবারও বকেয়া পাওয়ার লক্ষণ না দেখে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার কার্যালয়ে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। চক্রবর্তী এলাকার সুমি সোয়েটারে চাকরি ছেড়ে দেওয়া বেশ কিছু শ্রমিক সকাল ১০টায় বকেয়ার জন্য আসেন। এনিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.