২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তা রদবদল

প্রশাসনের উপ-সচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তা পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে। এছাড়া কাস্টমস (আবগারী শুল্ক) ক্যাডারের এক কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তা পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে। এছাড়া কাস্টমস (আবগারী শুল্ক) ক্যাডারের এক কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক উপ-সচিব খন্দকার রাকিবুর রহমানকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব ফয়েজ আহমেদকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক এস এম মফিদুল ইসলামকে অর্থ বিভাগে; আদর্শ গ্রাম প্রকল্পের উপ-পরিচালক মিজানুর রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আনোয়ারুল হাকিমকে সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার মতিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২১০১ ঘ.