২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাত অটোরিকশা চোর গ্রেপ্তার

চট্টগ্রাম নগরী এবং সাতকানিয়া উপজেলা থেকে অটোরিকশা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগর পুলিশের এ অভিযানে চোরাই দুটি অটোরিকশাও উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরী এবং সাতকানিয়া উপজেলা থেকে অটোরিকশা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগর পুলিশের এ অভিযানে চোরাই দুটি অটোরিকশাও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আমিনুল হক মজুমদার (২৮), আব্দুল মোতালেব (৩৬), আবদুল মান্নান (২৪), ওমর ফারুক (২২), আব্দুল মান্নান (২৮), শহীদুল ইসলাম (৩০) ও খোরশেদ আলম (২৪)। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চোর চক্রের অন্যতম হোতা আমিনুল হককে রোববার দুপুরে নগরীর বহদ্দার হাট থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্ন স্থান এবং সাতকানিয়া থেকে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, সাতকানিয়া থেকে চোরাই দুটি অটোরিকশা আটক করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা চুরি করে আসছিল। চুরির পর তারা অটোরিকশার নম্বর পরিবর্তন ও রং করে বিক্রি করে দিত। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিআরটিএ'র ভুয়া কাগজপত্র এবং কয়েকটি রংয়ের কোটা উদ্ধার করা হয় বলেও জানান পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/১৯৩১ ঘ.