২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধন করে 'অর্পিত সম্পত্তি' আইন বাস্তায়নের দাবি

২০০১ সালে করা অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধন করে তা বাস্তবায়ন এবং ৭৪ সালের আগের তালিকার ভিত্তিতে জেলাভিত্তিক অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশের দাবি জানিয়েছে 'অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন জাতীয় কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালে করা অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধন করে তা বাস্তবায়ন এবং ৭৪ সালের আগের তালিকার ভিত্তিতে জেলাভিত্তিক অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশের দাবি জানিয়েছে 'অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন জাতীয় কমিটি'। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সুফিয়া কামাল মিলনায়তনে 'অর্পিত (শত্র") সম্পত্তি আইন জাতির অভিশাপ' শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানান সংগঠনের সদস্য সচিব ও গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তিনি বলেন, "অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১ এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষিত হয়নি। এতে বেশ কিছু ত্র"টি ও অসামঞ্জস্য রয়েছে। তাই জাতীয় স্বার্থে এ আইন সংশোধন করে ডিসেম্বরের মধ্যে তা কার্যকর করতে হবে।" ওই আইনে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সম্পত্তি 'অর্পিত সম্পত্তি' হিসেবে তালিকাভুুক্ত হয়ে থাকলে তা ফেরত দেয়াই এ আইনের উদ্দেশ্য। তালিকাভুক্ত সম্পত্তির মধ্যে যে জমি ও ভবন সরকারের দখলে রয়েছে সেগুলো সম্পত্তির মূল মালিককে বা তার উত্তরাধিকারিকে বা তার স্বার্থাধিকারীকে ফেরত দেয়া হবে যদি তারা অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হন। সুব্রত চৌধুরী বলেন, "এ আইনে উত্তরাধিকার সূত্রে/সহ অংশীদারদের অর্পিত সম্পত্তিতে স্বত্বাধিকারের বিধান সংযোজন করতে হবে। এছাড়া আরও ১১টি প্রস্তাব সংযুক্ত করে এই আইন বাস্তবায়ন করতে হবে।" ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় 'পাকিস্তান রক্ষা অধ্যাদেশ ও বিধিসমূহ' জারি করা হয়। এর আওতায় তখন ভারতে বসবাসকারী ব্যক্তিদের পাকিস্তানে থাকা সব সম্পত্তি 'শত্র" সম্পত্তি' হিসেবে গণ্য করে এর সাময়িক ব্যবস্থাপনা ও রক্ষাণাবেক্ষণের ভার 'শত্র" সম্পত্তির তত্ত্বাবধায়ক' এর উপর ন্যস্ত করা হয়। '৬৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর '৬৯ সালে 'পাকিস্তান রক্ষা অধ্যাদেশ ও বিধিসমূহ' প্রত্যাহার করা হলেও নতুন অধ্যাদেশ জারি করে শত্র" সম্পত্তি সংক্রান্ত কতিপয় বিধি বলবৎ রাখা হয়। এই আইনের আওতায় গত ৪০ বছরেরও বেশি সময়ে প্রায় ২৬ লাখ হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সুব্রত চৌধুরী। তিনি বলেন, "যুদ্ধকালীন সময়ে যারা সম্পত্তি রেখে নিরাপদ আশ্রয়ে চলে যায়, তাদের সম্পদ রক্ষার জন্য সব দেশেই আইন করা হয়। যুদ্ধ শেষে রাষ্ট্র তাদের সম্পদ ফিরিয়ে দেয়। কিন্তু আমাদের এখানে তা হয়নি।" বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে এ আইনের নাম বদলে 'অর্পিত সম্পত্তি আইন' করা হয়। সুব্রত চৌধুরী বলেন, "১৯৭৪ সালের আগের শুমারি তালিকার ভিত্তিতে অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশ করতে হবে। কারণ এর পরে যেসব সম্পত্তি অর্পিত করা হয়েছে সেগুলোর 'অর্পণ' অবৈধ বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।" বৈধ সম্পত্তিও 'অর্পিত সম্পত্তির' তালিকাভুক্ত হয়ে যাওয়ার উদাহরণ টেনে কান্না জড়িত কণ্ঠে অ্যারমা দত্ত বলেন, "বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আমার ঠাকুরদা ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে প্রস্তাব করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী তাকে হত্যা করে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উত্তরাধিকার থেকে আমাদের বঞ্চিত করে তার সম্পদ 'অর্পিত' করা হয়।" আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সম্পত্তি ১৯৭৯ সালে 'অর্পিত সম্পতি' ঘোষণা করা হয়েছিল জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "এ ব্যাপারে আমার নির্বাচনী এলাকা থেকে প্রায়ই অভিযোগ আসে। এরসঙ্গে দীর্ঘদিনের কায়েমি স্বার্থ ও সা