২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্মিংহাম কল সেন্টার এক্সপোতে বাংলাদেশ

বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য 'কলসেন্টার এক্সপো-২০০৮' এ অংশ নিচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে দুদিনের এ প্রদর্শনী শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 06:41 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য 'কলসেন্টার এক্সপো-২০০৮' এ অংশ নিচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে দুদিনের এ প্রদর্শনী শুরু হচ্ছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, দেশের লাইসেন্সপ্রাপ্ত কলসেন্টারগুলো সম্পর্কে তথ্য তুলে ধরতেই এ মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। এখন থেকে প্রতি বছর সরকারিভাবে এ মেলায় অংশ নেওয়া হবে। এবারের মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেওয়া সাতটি কলসেন্টার হচ্ছে- আমারা আউট সোর্সিং, উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড, জেন টেক লিমিটেড, অরবিট কম্যুনিকেশন লিমিটেড, লিগাটো সার্ভিস লিমিটেড, এনসি টেক লিমিটেড এবং ইকরা মিডিয়া। বিটিআরসি চলতি বছরের এপ্রিল থেকে কল সেন্টারের লাইসেন্স দিতে শুরু করে। কলসেন্টার, হোস্টেড কলসেন্টার ও হোস্টেড কলসেন্টার সার্ভিস প্রোভাইডার- এ তিন শ্রেণীতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কল সেন্টার সেবার জন্য বিটিআরসি এ পর্যন্ত ৩১০টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। ধাপে ধাপে আরও লাইসেন্স দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/০০৩৩ঘ.