২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ঘুষ নেওয়ার সময় সহকারী ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার সময় শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মুনজুর কাদেরকে রোববার আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাকে শ্যামনগর থানায় সোপর্দ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার সময় শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মুনজুর কাদেরকে রোববার আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাকে শ্যামনগর থানায় সোপর্দ করেন। মুনজুর কাদের সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার শমসের আলীর ছেলে। শ্যামনগর থানার উপ-পরিদর্শক রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুনজুর কাদের শ্যামনগরের যাদপপুর বাজারের সরকারি জমি ইজারা দেওয়ার কথা বলে কৈখালি গ্রামের সিদ্দিক মল্লিকের কাছ থেকে ৩১ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন। এ সময় দুদুকের খুলনা বিভাগীয় পরিচালক মেজর রাশেদ তাকে আটক করেন। তার ব্যাগ তল্লাশি করে আরও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক (খুলনা) তাহাছানুল হক শ্যামনগর থানায় মুনজুর কাদেরের বিরুদ্ধে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৯ ঘ.