বাগেরহাট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর এলাকার একটি সুপারি বাগান থেকে বৃহষ্পতিবার সকালে দেবপ্রসাদ দেবনাথ ওরফে দেবু (৫৫) নামে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, বুধবার রাতের কোন এক সময় ওই উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা দেবুকে কেউ জবাই করে হত্যা করেছে।
বাগেরহাটের পুলিশ সুপার আওলাদ হোসেন ফকির বৃহষ্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দেবুর স্ত্রী রিংকু রানী দেবনাথ বিকালে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা করেছেন।
রিংকু রানী সাংবাদিকদের জানান, বুধবার রাতে দেবুসহ বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তাকে বাড়িতে না দেখে সবাই খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে প্রতিবেশী রবীন দেবনাথের বাড়ির সুপারি বাগান থেকে দেবুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
দেবুর পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের ২০ এপ্রিল দেবু ধারালো অস্ত্র দিয়ে আত
bdnews24