২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঙ্গু হাসপাতাল: তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা

পঙ্গু হাসপাতালে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের ওপর কথিত হামলার অভিযোগে হাসপাতালের পরিচালক একেএম ইসহাকের অপসারণ দাবি ও তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঙ্গু হাসপাতালে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের ওপর কথিত হামলার অভিযোগে হাসপাতালের পরিচালক একেএম ইসহাকের অপসারণ দাবি ও তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মঙ্গলবার এ দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি দিয়েছে। দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সচিবের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ফিজিওথেরাপি কোর্স বন্ধের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ক্লাস শুরু, হামলার সঙ্গে জড়িত এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থা, আহতদের সুচিকিৎসা, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, কলেজ অব ফিজিওথেরাপি স্থাপন এবং ফিজিওথেরাপির শুন্য পদে নিয়োগ দেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০০৩ঘ.