যশোর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণসহ ১০ দফা দাবিতে নওয়াপাড়া শিল্প এলাকার যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (জেজেআই) ও কার্পেটিং জুট মিলস লিমিটেডের শ্রমিকরা মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।
প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
শ্রমিকদের দাবি আদায়ে গঠিত সংগ্রাম কমিটির আহবায়ক শমসের আলী জানান, পাটকল দুটিতে শ্রমিকদের প্রায় ২৪ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24