ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল মোমেনকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে। এছাড়া তিন যুগ্ম-সচিবকে সোমবার বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। তবে বিমানের এমডি পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি।
যুগ্ম-সচিবদের মধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য মুহাম্মদ আব্দুস সামাদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব দিল আফরোজকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের যুগ্ম-সচিব তাজুল ইসলাম চৌধুরীকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯০৯ ঘ.
bdnews24