২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম পাবনায় গ্রেপ্তার

বগুড়া জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম হোসেন ওরফে বোমা ইব্রাহিমকে (৩৭) পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

পাবনা, ০৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম হোসেন ওরফে বোমা ইব্রাহিমকে (৩৭) পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদীর দিয়ারবাঘইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। শনিবার দুুপুরে তাকে ঈশ্বরদী থানায় সোর্পদ করা হয়েছে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফট্যানেন্ট আহমেদ ফয়সল সাংবাদিকদের জানান, ইব্রাহিমের বিরুদ্ধে আটটি বোমা, একটি অস্ত্র, দুটি চোরাচালান ও চারটি সংঘর্ষের মামলাসহ ১৭টি মামলা রয়েছে। তিনি বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘইল গ্রামে শহিদুল্লাহ বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে অন্য পরিচয়ে বাস করছিলেন ইব্রাহিম। র‌্যাব কর্মকর্তা ফয়সল জানান, শুক্রবার সন্ধ্যায় নিয়মিত টহলের সময় ইব্রাহিম র‌্যাবের গাড়ি দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। র‌্যাব সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে পাবনায় আনা হয়। জিজ্ঞাসাবাদে ইব্রাহিম তার তার আসল পরিচয় জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৫ ঘ.