ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাবেক যুবলীগ নেতা লিয়াকত হোসেন বৃহস্পতিবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন।
উপ কারা মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিয়াকত বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে জামিনে মুক্তি পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান।
তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
২০০৩ সালে যুবলীগের এই সাবেক নেতা ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন। এর আগে ২০০১ সালে তিনি অন্য 'শীর্ষ সন্ত্রাসী' আরমানসহ ভারতে গ্রেপ্তার হয়েছিলেন।
রাজধানীতে তাদের 'লিয়াকত-হান্নান' নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্র"প ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এসকে/০০৫৮ঘ.
bdnews24