২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিনর প্রসঙ্গে ড. ইউনূসের বক্তব্যের পূর্ণ বিবরণ

গ্রামীণ ফোনের মালিকানা নিয়ে টেলিনরের সঙ্গে গ্রামীণ টেলিকমের দ্বন্দ্ব এবং টেলিনরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস শুক্রবার (৫ সেপ্টেম্বর) নরওয়ের ওসলোতে একটি লিখিত বিবৃতি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 06:55 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ওসলো, নরওয়ে, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ফোনের মালিকানা নিয়ে টেলিনরের সঙ্গে গ্রামীণ টেলিকমের দ্বন্দ্ব এবং টেলিনরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস শুক্রবার (৫ সেপ্টেম্বর) নরওয়ের ওসলোতে একটি লিখিত বিবৃতি দেন। এর পূর্ণ বিবরণ প্রকাশ করা হলো- অনেক আশা ও উত্তেজনার মধ্য দিয়ে ১৯৯৬ সালে টেলিনরের সঙ্গে অংশীদারীত্বের ভিত্তিতে বাংলাদেশে আমরা গ্রামীণ টেলিকমের অধীনে গ্রামীণফোন নামে একটি মোবাইল টেলিফোন কোম্পানি চালু করি। এ কোম্পানির উদ্দেশ্য ছিল বাংলাদেশের গ্রামগুলোকে টেলিযোগাযোগ সেবার আওতায় আনা এবং গ্রমীণ নারীর ক্ষমতায়ন। অল্প সময়ের মধ্যে গ্রামীণফোন একটি সফল ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। কিন্তু টেলিনর (৬২ শতাংশ মালিকানা) ও গ্রামীণ টেলিকমের (৩৮ শতাংশ মালিকানা) এই অংশীদারিত্ব বজায় রাখা এখন কঠিন হয়ে পড়েছে। টেলিনর কার্যকরভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে এবং শুরু থেকেই এর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। টেলিনর ও গ্রামীণ টেলিকম চায় গ্রামীণফোনের প্রবৃদ্ধি ও মুনাফা আরো বাড়