২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে দুই দলের সংঘর্ষ, আহত ১২

কালিয়া উপজেলার পেড়লি বাজারে শুক্রবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার আনুসারীদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পুলিশ চারজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 05:18 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

নড়াইল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালিয়া উপজেলার পেড়লি বাজারে শুক্রবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার আনুসারীদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পুলিশ চারজনকে আটক করেছে। আহতরা হলেন- পরশ সিকদার (৬০), জাহাঙ্গীর (৩৫), মিরন (৩০), রকিব (২২), রহিম (২১), উজ্জল শেখ (২৬), জাফর শেখ (৪০), তুষার ভূইয়া (২২), আরুফা বেগম (৩৫), হিরা বেগম (২৫), মর্জিনা বেগম (৪৫) ও পানু শেখ। পানু শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য লায়েক শেখ, কিসমত হোসেন, ফুরকান শেখ ও টিপু সুলতানকে আটক করেছে পুলিশ। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালিয়ার পেড়লি বাজারের খেয়াঘাট এলাকার একটি সড়কের মেরামত কাজ নিয়ে বৃহস্পতিবার পেড়লি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা টিপু মোল্লার সঙ্গে ইউনিয়ন বিএনপি নেতা পানু শেখের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শুক্রবার সকালে টিপু মোল্লার সমর্থকরা পানু শেখকে কুপিয়ে জখম করে। এর বদলা নিতে বিএনপির সমর্থকরা দুপুরে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা চালায় এবং আওয়ামী লীগ কর্মী মামুনের দোকান ভাঙচুর করে। মেহেদী হাসান জানান, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১০ ঘ.