২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আন্দোলনকারী পাটকল শ্রমিকদের নতুন কর্মসুচি ঘোষণা

আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত খুলনার রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকলের শ্রমিকরা নতুন কর্মসুচি ঘোষণা করেছেন। এর মধ্যে আত্মাহুতির কর্মসূচিও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

খুলনা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত খুলনার রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকলের শ্রমিকরা নতুন কর্মসুচি ঘোষণা করেছেন। এর মধ্যে আত্মাহুতির কর্মসূচিও রয়েছে। শুক্রবার বিকেলে ক্রিসেন্ট জুটমিলে পাটকল শ্রমিকদের সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসুচির মধ্যে রয়েছে- আগামী ৭ সেপ্টেম্বর প্রশাসনিক ভবন ও কর্মকর্তাদের আবাসিক এলাকায় পানি সরবরাহ বিচ্ছিন্নকরণ, ৮ সেপ্টেম্বর কাফনের কাপড় পরে ও কফিন নিয়ে রাজপথে মিছিল, ১৫ সেপ্টেম্বর ক্রিসেন্ট জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতি। পাটকল শ্রমিক উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক মাসুম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্রিসেন্ট, প্লাটিনাম ও স্টার জুটমিলের শ্রমিকরা অংশ নেন। এছাড়া ১০ দফা বাস্তবায়নের দাবিতে পাট-সুতা-বস্ত্রকল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আগামী ৯ সেপ্টেম্বর খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর গেটে সকাল ১০ টায় মানববন্ধন কর্মসুচি পালন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.