২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিতের দাবি আদিবাসী নেতাদের

সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছেন বাংলাদেশের পার্বত্য ও সমতল অঞ্চলের আদিবাসীরা। পুরানা পল্টনের মুক্তি ভবনে শুক্রবার 'আদিবাসী ইউনিয়নের' উদ্যোগে এক আলোচনা সভায় আঞ্চলিক আদিবাসী নেতারা এ দাবি তুলে ধরেন। পটুয়াখালীর প্রবীণ নেতা উ সু য়ে বলেন,'' আদিবাসীদের সাংবিধানিক সংস্কৃতি সরকারকে দিতে হবে। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া আদিবাসীদের মুক্তি নেই।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছেন বাংলাদেশের পার্বত্য ও সমতল অঞ্চলের আদিবাসীরা। পুরানা পল্টনের মুক্তি ভবনে শুক্রবার 'আদিবাসী ইউনিয়নের' উদ্যোগে এক আলোচনা সভায় আঞ্চলিক আদিবাসী নেতারা এ দাবি তুলে ধরেন। পটুয়াখালীর প্রবীণ নেতা উ সু য়ে বলেন,'' আদিবাসীদের সাংবিধানিক সংস্কৃতি সরকারকে দিতে হবে। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া আদিবাসীদের মুক্তি নেই।'' সভায় আদিবাসীদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু,আলফ্রেড সরেন, সত্যবান হাজং, পীরেন স্লান, কল্পনা চাকমাসহ সকল আদিবাসী হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানানো হয়। আদিবাসী অধ্যুষিত এলাকায় স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আইন প্রণয়নেরও দাবি করেন নেতারা। তারা তাদের বিলুপ্ত ভাষা ফিরিয়ে আনারও দাবি জানান। সংগঠনের আহবায়ক রেবেকা সরেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বান্দরবানের ক্যাসা মং, নওগাঁর আমিন কুজুর, নেত্রকোনার খগেন্দ্রনাথ হাজং, দিনাজপুরের এমিল হাজদা, চাপাইনবাবগঞ্জের থিরতী রানী, ফুলবাড়ীর শ্রীমতি মুর্মু, নাটোরের রমানাথ মাহাতো, সুরেন্দ্র নাথ ওরাঁও, বগুড়ার ধীরেন্দ্র নাথ মাহাতো, গাজীপুরের পাভেল কোচ, রূপচান বর্মন, হিমাংশু রাজবংশী, রনয় হাজং, মৌলভী বাজারের অপূর্ব নারায়ণ, নৃপেন্দ্র কুমার সিংহ, সিরাজগঞ্জের বিনয় মাঝি, জয়পুরহাটের সুনীল ওঁরাও,কক্সবাজারের মংথহা রাখাইন, জামালপুরের চিত্র বাবু প্রমুখ বক্তব্য দেন। এছাড়া আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, ডা. দিবালোক সিংহ, রুহিন হোসেন প্রিন্স, অ্যাডভোকেট মহসীন রেজা, নারী নেত্রী লক্ষী চক্রবর্তীও আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০১১ঘ.