২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানোর সিদ্ধান্ত

আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলা বিচারের জন্য ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলা বিচারের জন্য ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ সংক্রান্ত হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছিল। আগামি ৮ সেপ্টেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের জন্য পুনরায় দিন ধার্য ছিল। বিস্ফোরক দ্রব্য আইনের অন্য মামলায় ২১ সেপ্টেম্বর পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দিন ধার্য ছিল। মহানগর পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'আমরা মামলা দুইটি বিচারের জন্য ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানোর যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করেছি। " পাবলিক প্রসিকিউটর জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা গত ২৫ আগস্ট মামলা দুটি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানোর জন্য প্রজ্ঞাপন জারি করলেও তাদের হাতে পৌঁছায় বৃহস্পতিবার। রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের নথি দুইটি বিচারক মাসদার হোসেনের হাতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার ঘট&#24