২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেককে দেখতে গিয়ে লাঞ্ছিত বিলকিসের মামলা

জামিনে মুক্ত তারেককে হাসপাতালে দেখতে গিয়ে দলীয় কর্মীদের হাতে লাঞ্ছিত সাবেক সাংসদ বিকলকিস ইসলাম বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্ত তারেককে হাসপাতালে দেখতে গিয়ে দলীয় কর্মীদের হাতে লাঞ্ছিত সাবেক সাংসদ বিকলকিস ইসলাম বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেছেন। শাহবাগ থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় লিজা, সোনিয়া, বেবি, মিতা, নীলুসহ নাম উল্লেখ না করে আরো ৫/৬ জনকে আসামি করা হয়েছে। এরা সবাই জাতীয়বাদী মহিলা দলের সদস্য। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তারেক রহমানকে দেখতে গিয়ে সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, সাবেক সাংসদ বরকতউল্লাহ বুলু ও বিলকিস দলীয় কর্মীদের একাংশের হাতে নাজেহাল হন। পরে পুলিশ পাহারায় বিলকিস হাসপাতাল ছেড়ে যান। বিলকিস ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি কখনোই দলের সংস্কারপন্থী