২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষা মিশনে মারা যাওয়া ওয়ারেন্ট অফিসারের জানাজা অনুষ্ঠিত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলিমুজ্জামানের (৩৪) জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলিমুজ্জামানের (৩৪) জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারটায় ঢাকা সেনানিবাসের চপার্স ডেনে জানাজা অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ এবং সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও মরহুমের আত্মীয়স্বজন জানাজায় অংশ নেন। মোহাম্মদ আলিমুজ্জামানকে তার গ্রামের বাড়ি রাজবাড়ীতে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে। আফ্রিকার সুদানে এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর গত ২৯ আগস্ট তিনি জুবাতে অবস্থিত বাংলাদেশ লেভেল-২ হাসপাতালে মারা যান। বুধবার সকালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তার মরদেহ এসে পৌঁছায়। আলিমুজ্জামান ১৯৯২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তিনি গত ১৫ ফেব্র"য়ারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনের জন্য ব্যানব্যাট-৩-র সঙ্গে সুদান যান। আলিমুজ্জামান স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৯১২ঘ.