বাগেরহাট, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দরে ঢোকার পথে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আমদানি করা সারবাহী একটি জাহাজ চরায় আটকা পড়েছে।
মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় ডুবোচরে এটি আটকা পড়ে বলে জানিয়েছেন মংলা বন্দরের চেয়ারম্যান আশরাফ মোহম্মদ ইকবাল।
এমভি ভেনাশিন আয়রন নামের পানামার পতাকাবাহী জাহাজটি প্রায় ১৬ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে বন্দরে আসছিল।
বন্দর কর্মকর্তারা জানান, হিরণ পয়েন্ট থেকে প্রায় ৭ নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটি আটকা পড়েছে। ১৯৯৮ সালে এমভি ওশান ওয়েভ নামে একটি জাহাজ ডুবির পর সেখানে ডুবোচর সৃষ্টি হয়।
বন্দর চেয়ারম্যান আশরাফ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আ
bdnews24