চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর আগ্রাবাদ এলাকার কর্ণফুলী মসজিদের সামনে থেকে মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলাউদ্দিন, বিপ্লব ও মিজান।
তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ১৭ রাউন্ড গুলি, দুটি ককটেল, একটি চাপাতি ও একটি ছূরি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ মসজিদ গলিতে সন্ত্রাসীরা মাসুদ নামে এক যুবকের ওপর হামলার চালানোর প্রস্তুতি নিচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে অভিযান চালানো হয়।
তিনি জানান, প্রথমে বিপ্লবকে অস্ত্রসহ আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24