ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারাবির নামাজ আদায় ও ভোর রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে রোজা।
রোজা উপলক্ষে পাল্টে গেছে রাজধানীর জীবনযাত্রা। পাড়ার মসজিদগুলোতে মুসল্লিদের সমাগম বেড়ে গেছে। পরিবর্তন এসেছে সরকারি অফিস আদালতে। পুরো রোজার মাস অফিস আদালত চলবে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত।
মঙ্গলবার সকালে মিরপুর রোডে যান চলাচল তুলনামূলক কম থাকলেও অনেক রাস্তায় যানজট ছিল। সকালে রাস্তার পাশের খাবারের দোকান বন্ধ। তবে পর্দা টানিয়ে কিছু দোকান খোলা ছিল।
ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হল রোজা যা মুসলমানদের আত্মশুদ্ধি অর্জনের একটি পথ। মুসলমানদের কাছে রোজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস নয়। বরং ইসলামের পরিভাষায় রোজার অর্থ হল সব জাগতিক আরাম-আয়েশ থেকে দেহ এবং মনকে রক্ষা করা। এ মাসেই মুসলমান স
bdnews24