২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দি

পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ, পাবনা, ফরিদপুর ও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ, পাবনা, ফরিদপুর ও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার নদ-নদীর পানি বাড়ার কারণে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নঞ্চল প্লাবিত হতে পারে। বিভিন্ন পয়েন্টে পদ্মা ও যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি ১১০ সেন্টিমিটার ও অমলসিধ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পশ্চিম তীরের সিরাজগঞ্জ সদর, কাজীপুর, শাহজাদপুর ও চৌহালী উপজেলার আরও কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলা ত্রাণ ও পূনর্বাসন কার্যালয়ের হিসাব অনুযায়ী এসব উপজেলার প্রায় ২৪ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাড়ে চার হাজার ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়েছে। খোকসাবাড়ি ও কাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আহসান মুকুল ও মো. সাইদুল ইসলাম এবং কাজীপুর পৌর চেয়ারম্যান জিএম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার মালসাপাড়া, বিয়ারা, পুটিয়া, মিরপুর, ধানবান্ধি, রানীগ্রাম, খোকশাবাড়ি, গুনেরগাঁতী, কুশাহাটা, সিমলা, পাঁচিল, পাঁচঠাকুড়ী, খিচুরিপাড়া, কাজীপুর উপজেলার শুভগাছা, শেঘাই, শিমুলতলী, আলিপুর, মেঘাই নতুন বাজার, শাহজাদপুর উপজেলার কৈতুরী, গালা, ভাঘাবাড়ীর বৃহত্তর গো-খাদ্যের তৃনভূমি, চৌহালী উপজেলার ঘোরজান, স্থল, গোপালপুরসহ শতাধিক গ্রামের প্রায় লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. নিজামুল হক ভুঁইয়া জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর সদ্য নির্মিত ১৭ কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গুনেরগাঁতী ও রানীগ্রাম অংশে যমুনার পানি ছুঁই ছুঁই করছে। বাঁধসংলগ্ন পশ্চিম পাড়ের ঢালে পানি চুইয়ে পড়ছে। শুভগাছা, পাঁচঠাকুরী, গুনেরগাঁতী ও খোকশাবাড়ী এলকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পশ্চিমাংশে পানি চুইয়ে পড়ার মাত্রা বেড়ে যাওয়ায় পাউবো কর্মকর্তারা শুক্রবার বিকেল থেকে বাঁধ সংলগ্ন স্থানে সতর্কতা জারি করেছেন। এছাড়া বাঁধ সংলগ্ন প্রান্তের ক্ষতিগ্রস্ত বন্যার্তদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে বলা হয়েছে। নির্বাহী প্রকৌশলী বলেন, "যমুনা নদীর পানি আগামী ২/৩ দিনে আরও বাড়তে পারে এবং পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এজন্য আমরা সারারাত চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।" নিজামুল হক ভুঁইয়া আরও জানান, জেলা প্রশাসক মো. আশরাফ আলীর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা রোববার গভীর রাত পর্যন্ত ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রানীগ্রাম থেকে শুভগাছা পর্যন্ত বাঁধ ও বাঁধে আশ্রিত বন্যার্তদের খোজ-খবর নিয়েছেন। এর আগে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় সিরাজগঞ্জ সদর উপজেলার রানীগ্রাম বাঁধ, হাট বয়রা উচ্চ বিদ্যালয়, চর