২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডের একটি পোশাক কারখানা অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের জিবি গামের্ন্টস ইন্ডাস্ট্রি লিমিটেড নামের পোশাক কারখানা রোববার অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

সাভার, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের জিবি গামের্ন্টস ইন্ডাস্ট্রি লিমিটেড নামের পোশাক কারখানা রোববার অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতীয় নাগরিকের মালিকানাধীন পোশাক কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর নিয়ম অনুযায়ী ঈদের ছুটি ছয়দিন। অথচ শ্রমিকরা আটদিন ছুটি দাবি করেছে। এ দাবি কর্তৃপক্ষ মানতে নারাজ। ওই কর্মকর্তা জানান, এর কারণে কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। আজ (রোববার) সকাল ৯ টার দিকে কারখানার প্রায় ৩৫০ জন শ্রমিক দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতির অবনতির আশংকায় কর্তৃপক্ষ কারখানা অনিদির্ষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে মুল ফটকে নোটিশ টাঙিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। এ ব্যাপারে কথা বলার জন্য বেপজার মহাব্যবস্থাপক এজেডএম আজিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। শনিবার বকেয়া বেতনের দাবিতে সাভারের তৈরি পোশাক কারখানা 'বিশ্বাস গামের্ন্টস প্রাইভেট লিমিটেড' এর শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রেখেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.