২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার নিরাময়ে চাই সচেতনতা: সেমিনারে চিকিৎসকরা

'ক্যান্সার চিকিৎসায় অগ্রগতি' শীর্ষক এক সেমিনারে চিকিৎসকরা প্রাণঘাতী এ রোগের নিরাময়ে সচেতনতার ওপর জোর দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- 'ক্যান্সার চিকিৎসায় অগ্রগতি' শীর্ষক এক সেমিনারে চিকিৎসকরা প্রাণঘাতী এ রোগের নিরাময়ে সচেতনতার ওপর জোর দিয়েছেন। ঢাকায় এক সেমিনারে তারা এ বিষয়ে জোর দিয়ে বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ সনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে অধিকাংশ ক্যান্সার রোগী সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। শনিবার আহছানিয়া মিশন হাসপাতাল ও সিঙ্গাপুরের পার্কওয়ে ক্যান্সার সেন্টারের যৌথ উদ্যোগে হোটেল শেরাটনে এক সেমিনারে তারা এ অভিমত দেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিঙ্গাপুরের গ্লেনিগল্স হাসপাতালের কনসালট্যান্ট ও অনকোলজিস্ট ডা. ফু কিয়ান ফং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিকুল হক । স্বাগত বক্তব্য দেন পার্কওয়ে ক্যান্সার সেন্টারের ঢাকা লিয়াঁজো অফিসের পরিচালক জাহিদ খান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উজ্জ্বল বিকাশ দত্তের সভাপতিত্বে সেমিনারে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডা. লি কিম স্যাং, মীরপুর আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের অধ্যাপক হারুনর রশিদ ও ডা. ফজলে এলাহী, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহ: ফজলুর রহমান,অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে রহীম, ডা. মো. লুৎফর রহমান ও পার্কওয়ে ক্যান্সার সেন্টারের ব্যবস্থাপক জেমস ট্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৩৮ঘ.