২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়িতে সেতুভবনের সামনে শনিবার দুপুরে একটি মাইক্রোবাসে আগুন ধরে গেলে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়িতে সেতুভবনের সামনে শনিবার দুপুরে একটি মাইক্রোবাসে আগুন ধরে গেলে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। চালক আলী হোসেনের বরাত দিয়ে গুলশান থানার উপ পরিদর্শক মাইনুল জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মাইক্রোবাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। চালক গাড়িটি রাস্তার পাশে রেখে আগুন নেভানোর জন্য পানি আনতে যান। কিন্তু তিনি ফিরে আসার আগেই গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে গাড়ির টুকরা আশেপাশে ছড়িয়ে পড়ে। উপ পরিদর্শক মাইনুল বলেন, আশেপাশে গাড়ি বা কোনো পথচারী না থাকায় বড় কোনো ক্ষতি হয়নি। তবে বিস্ফোরিত গাড়ির বিভিন্ন অংশ ছিটকে পাশের সেতুভবনের বেশ কিছু কাচ ভেঙে যায়। সাশ্রয়ের কারণে গ্যাসচালিত গাড়ির প্রচলন বাড়ার পাশাপাশি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। মূলত নিম্নমানের অননুমোদিত সিলিন্ডার সংযোজনই এজন্য দায়ী বলে সংশ্লিষ্টদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/২০৫৮ঘ.