ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারে আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষক, নাট্যকার ও কবি জিয়া হায়দারের অবস্থা সঙ্কটাপন্ন।
গত মঙ্গলবার তাকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে।
হাসপাতালের চিকিৎসক জাফর মোহাম্মদ মাসুদ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার (জিয়া) অবস্থা সঙ্কটজনক। বয়সের কারণে চিকিৎসা করতে বেগ পেতে হচ্ছে। তবে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
গত মে মাসে ক্যান্সার ধরা পড়লে জিয়া হায়দারকে ভারতের টাটা ক্যান্সার হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
নাট্যকারের অনুজ রশিদ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার (জিয়া) অবস্থা খুবই সঙ্কটাপন্ন; বলা যায়, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরাও আশাবাদী হতে পারছেন না।"
ভাইয়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রশিদ হায়দার।
জিয়া হায়দারের জন্ম পাবনা জেলার দোয়ারপাড়ায়। ১৯৩৬ সালে তিনি জন্ম গ্রহণ করেন। সাত ভাই ও সাত বোনের মধ্যে তিনি সবার বড়।
তার অন্য ভাইদের মধ্যে রশিদ হায়দার, মাকিদ হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আদিব হায়দার ও আরিফ হায়দার- সবাই সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত নাম।
স্বাধীনতা পরবর্তী নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিয়া হায়দারের। নাগরিক নাট্য স
bdnews24