২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রচলিত মূল্যবোধ থেকে বেরিয়ে আসতে নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন দরকার'

দেশের প্রচলিত সামাজিক মূল্যবোধ থেকে বেরিয়ে আসতে হলে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ডা. মালেকা বানু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের প্রচলিত সামাজিক মূল্যবোধ থেকে বেরিয়ে আসতে হলে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ডা. মালেকা বানু। তিনি বলেন, "প্রচলিত মূল্যবোধ নারীর অধিকার ও স্বাধীনতাকে স্বীকার করে না। এই মূল্যবোধ থেকে বেরিয়ে আসতে হলে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি নারীদের জন্য করা আন্তর্জাতিক আইন কার্যকর করতে হবে।" শুক্রবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা আয়োজিত 'সমতার জন্য চাই সমান সুযোগ' শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মালেকা বানু এ কথা বলেন। তিনি বলেন, "প্রচলিত এই মূল্যবোধ থেকে যেন বেরিয়ে আসতে না পারে সে জন্য পুরুষতান্ত্রিক এ সমাজ নারীদের বিভিন্নভাবে ব্যবহার করছে।" এই মূল্যবোধ থেকে গোটা সমাজকে বের করে আনার জন্য নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে মহিলা পরিষদ রাবি শাখার সভানেত্রী অধ্যাপিকা শাহানারা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাবির অধ্যাপক সনৎ কুমার সাহা। তিনি বলেন, "যে গোষ্ঠী নারীর সমান অধিকার বা স্বাধীনতা রোধ করতে চাইছে তারা নারীর এগিয়ে যাওয়ার যুদ্ধে অবশ্যই পরাজিত হবে।" সম্মেলনে আরও বক্তব্য রাখেন- মহিলা পরিষদের সহ-সভানেত্রী ডা. মাখদুমা নার্গিস রত