২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ১১০ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার, গ্রেপ্তার ২

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট থেকে শুক্রবার ভোরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস ও থান কাপড় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

মানিকগঞ্জ, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট থেকে শুক্রবার ভোরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস ও থান কাপড় উদ্ধার করেছে পুলিশ। এসব শাড়ি ও কাপড় পাচারের অভিযোগে রাব্বেল মিয়া (৩৮) ও রফিউজ্জামান (৪০) নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টায় পাটুরিয়া টার্মিনালে কাপড়সহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৪-১০০৮) পেঁয়াজের বস্তার নিচে ১১০ বস্তাভর্তি ভারতীয় শাড়ি, থ্রি পিস ও থান কাপড় রাখা ছিল। কাপড়গুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ওসি বলেন, আটককৃত কাপড়গুলো সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পাচার করে আনা হয়েছে। এর পর সড়ক পথে ওই সব কাপড় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঈদকে সামনে রেখে এসব কাপড় ভারত থেকে আনা হয়। তিনি জানান, এসব কাপড়ের দাম প্রায় এক কোটি টাকা। আটককৃতরা কাপড় পাচারের কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.