২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পরিবহন ব্যবস্থার মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু

ঢাকা মহানগরীর জন্য একটি যানজটমুক্ত, নিরাপদ ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ২০ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই 'কৌশলগত পরিবহন পরিকল্পনা'র (এসটিপি) উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 07:21 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর জন্য একটি যানজটমুক্ত, নিরাপদ ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ২০ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই 'কৌশলগত পরিবহন পরিকল্পনা'র (এসটিপি) উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "যানজট নিরসন ও দূষণ কমিয়ে নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজের মধ্য দিয়ে এই কৌশলগত পরিকল্পানা বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়ে গেছে।" এরকম একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তহবিল সংগ্রহকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে এ জন্য দাতাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসটিপি'র আওতায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জের সাড়ে সতের হাজার বর্গকিলোমিটার এলাকায় পরিবহন চলাচল সুষ্ঠু ব্যবস্থাপনার অধীনে আনা হবে। ঢাকা যানবাহন সমন