২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক আইনমন্ত্রী মওদুদের বিরুদ্ধে জালিয়াতির মামলা

ব্যাংকে নিজের নামে থাকা প্রায় দুই কোটি টাকা জালিয়াতির মাধ্যমে গোপন করার অভিযোগে বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 05:48 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকে নিজের নামে থাকা প্রায় দুই কোটি টাকা জালিয়াতির মাধ্যমে গোপন করার অভিযোগে বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার মতিঝিল থানায় মামলাটি দায়ের করেছেন পুলিশের পরিদর্শক (টাস্কফোর্স-২১ এর সদস্য) লুৎফর রহমান। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "জালিয়াতির মাধ্যমে স্বাক্ষর জাল করে এক কোটি ৯০ লাখ টাকার নিজ সম্পত্তি গোপন করার অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।" এজাহার উদ্ধৃত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখায় মওদুদ আহমদের এক কোটি ৯০ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) ছিল। তিনি বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন নামে একাউন্ট খোলেন এবং এফডিআরের টাকা তুলে এসব একাউন্টে জমা রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২৩৪০ ঘ.