২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের পীরগঞ্জে দুই কিশোরী অপহৃত

রংপুরের পীরগঞ্জে মঙ্গলবার দুই কিশোরীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় দুটি মামলা হলেও ২৪ ঘণ্টায়ও দুই কিশোরীকে উদ্ধার কিংবা অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 10:37 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

রংপুর, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জে মঙ্গলবার দুই কিশোরীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় দুটি মামলা হলেও ২৪ ঘণ্টায়ও দুই কিশোরীকে উদ্ধার কিংবা অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দুই কিশোরী অপহরণের বিষয়টি স্বীকার করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপহৃতদের উদ্ধার এবং অপরহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" স্থানীয়রা জানায়, পীরগঞ্জ উপজেলার বগেরবাড়ী গ্রামের এক কিশোরীকে (১৪) মঙ্গলবার দুপুরে স্কুলে যাওয়া পথে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহৃত কিশোরীর বাবা এ ঘটনায় পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন । একই দিন ওই উপজেলার উমিদপুর গ্রামের আরেক কিশোরীকে (১৪) অপরহরণ করে সন্ত্রাসীরা। ওই ঘটনায়ও অপহৃতের বাবা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৪ ঘ.