চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের বিভিন্ন স্থানে ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের বোমা হামলার তিনটি মামলায় সাক্ষ্য দিতে না আসায় পাঁচ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম মঙ্গলবার এ পরোয়ানা জারি করেন। একই আদেশে আগামী ১ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়।
গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- ডবলমুরিং থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল করিম ও পরিদর্শক মো. ওবায়দুল্লাহ, খুলশী থানার সাবেক উপ-পরিদর্শক জাফর আলী খান এবং বন্দর থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া ও উপ-পরিদর্শক দীপক চন্দ্র মজুমদার।
সরকারি কৌসুলি আহমদ কামরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বারবার মামলার তদন্ত কর্মকর্তাদের (আইও) সাক্ষ্য নিতে তারিখ নির্ধারণ করা হলেও তারা হাজির হননি। এ কারণে মামলার বিচার কাজ বিঘি
bdnews24