২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকজনকে বদলি

সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সোহরাব হাসানকে হাইওয়ে পুলিশের ডিআইজি নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সোহরাব হাসানকে হাইওয়ে পুলিশের ডিআইজি নিয়োগ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হিসেবে কর্মরত উপ-কর কমিশনার মোহাম্মদ আশরাফ আলী ফারুককে পদোন্নতিজনিত কারণে একই দপ্তরের পরিচালক করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। এছাড়া বাংলাদেশ বেতার ঢাকার পর্যবেক্ষণ (মনিটরিং) পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেসসচিব (ডিপিএস) নিয়োগ করা হয়েছে। পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্ক অধিদপ্তরের উপ-নিবন্ধক আব্দুস সালাম মিয়াকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/১৮৪৮ ঘ.