২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১২টি দোকান পুড়ে গেছে

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাওর বাজারে সোমবার আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

চাঁদপুর, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাওর বাজারে সোমবার আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের কর্মী সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ফরিদগঞ্জের গোয়ালভাওর বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে মনোহারি, ডেকারেটর, মুদি, মোবাইল ফোন, কাপড়সহ বিভিন্ন ধরনের ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খোকন, প্রদীপ, মিজান, আলী আজগরসহ কয়েকজন জানান, দুইটি হোটেল, একটি ফলের দোকান, একটি সেলুন, তিনটি কাপড়ের দোকান, তিনটি মনোহারি দোকান, একটি ওষুধের দোকান ও একটি ফার্নিচারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২০২৭ ঘ.